মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টরা পাচ্ছেন ‘স্মল আর্মস’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ‘রাজধানীর সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক পুলিশের সার্জেন্টদের ছোট অস্ত্র দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ঢাকার উত্তরার আজমপুরে বিডিআর মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত কাউন্টার এবং ই-টিকেটিংয়ের মাধ্যমে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাজ্জাত আলী বলেন, ‘মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের স্মল আর্মস (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

সম্প্রতি ঢাকাসহ আশপাশের সড়কগুলোতে ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই বা অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত আছি। তবে পুলিশের জনবল কম থাকায় সবদিকে নজর দেওয়া যাচ্ছে না। বিশেষ করে, ট্রাফিক পুলিশের সদস্যরা আরও অসহায়।’

ডিএমপির কমিশনার বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ আরও কঠোর হওয়ায় ছিনতাই কমেছে।

হা.শা./কেবি

ট্রাফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250