মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার দু'দেশ একসঙ্গে কাজ করবে। বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। শিল্পের অন্যান্য খাতও তাদের জন্য উন্মুক্ত রয়েছে। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দু'দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। 

মন্ত্রী রোববার (২১শে এপ্রিল) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষ্যে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকার প্রদানকালে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দু'দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। 

আরও পড়ুন: কাতারকে অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়ার আলোচনা হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, গতবছরের (২০২৩) মার্চ ও মে মাসে মাননীয় প্রধানমন্ত্রীর দুই বার কাতার সফরের মধ্য দিয়ে সেটি আরও বেগবান হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সাক্ষাৎকার গ্রহণ করেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এসময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইন-সহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

কাতার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250