সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলমান পরিস্থিতির মধ্যে বাজার স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্য সময়ের তুলনায় গত চারদিন বন্দরে পণ্য আমদানির পরিমাণ কমলেও কাঁচামালের আমদানি বেড়েছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিখিল হওয়ায় সীমিত পরিসরে পণ্য রপ্তানিও শুরু হয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামাল আমদানির পরিমাণ বেড়েছে। এসব পণ্যর মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো ও ক্যাপসিকাম বেশি আসছে।

তবে বন্দরের শ্রমিক সংগঠনের নেতারা জানান, অন্য সময়ের তুলনায় গড় আমদানি-রপ্তানির পরিমাণ কমেছে। তবে বুধবার (২৪শে জুলাই) থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিখিল হওয়ায় পণ্য রপ্তানি শুরু হয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে পণ্য আমদানি বাড়বে।

আরো পড়ুন : বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান গণমাধ্যমকে বলেন, কারফিউয়ের কারণে দেশের বিভিন্ন এলাকার বাজার বন্ধ ছিল। এজন্য কয়েকদিন আমদানির পরিমাণ কমে যায়। তবে বাজারে কাঁচামালের চাহিদা থাকায় সেগুলো নিয়মিত আমদানি হচ্ছে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত চারদিনে ভোমরা বন্দর দিয়ে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি হয়েছে। এসব পণ্য বন্দর এলাকা থেকে পুলিশ পাহারার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হয়েছে।

এস/ আই.কে.জে/

সুখবর পণ্য রপ্তানি পণ্য আমদানি ভোমরা স্থলবন্দর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250