মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম : শাবনূর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ঢাকাই ছবির  সুপারস্টার সালমান শাহ। তার জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে। তাকে স্মরণ করতে ভোলেননি শাবনূরও।

ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে।  ঢালিউডে সালমান-শাবনূরকে অন্যতম জুটি বিবেচনা করা হয়। দর্শকমহলে এতটাই সমাদৃত হন যে, আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম!

সালমানের জন্মদিনে তাকে স্মরণ করলেন শাবনূর। বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।’

আরও পড়ুন: বেঁচে থাকলে ৫৪ তে পা দিতেন স্বপ্নের নায়ক সালমান শাহ

তিনি আরও বলেন, ‘জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সালমান শাহ। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেন এই নায়ক। যার অধিকাংশই সুপারহিট।

এসি/কেবি

শাবনূর সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250