সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নিহতদের পরিবারকে অনুদান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিহত মাদারীপুরের পাঁচ তরুণের পরিবারকে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।  সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

সোমবার (৬ই মে) দুপুরে জেলা প্রশাসক নিজ কার্যালয়ে নিহতদের পরিবারের হাতে এই অনুদান তুলে দেন।

জেলার রাজৈর উপজেলার কোদালিয়া এলাকার সজীব কাজী, পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মামুন শেখ, সেনদিয়ার সজল বৈরাগী, কদমবাড়ির নয়ন বিশ্বাস ও কেশরদিয়া গ্রামের কাওসারের পরিবার এই অনুদান পান।

আরো পড়ুন: সুন্দরবনের আগুন নিভেছে

অবৈধভাবে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মারুফুর রশিদ খান গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়া অন্যায়। এক্ষেত্রে পরিবারের দায়ও কম নয়। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু করণীয় তা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ই জানুয়ারি মাদারীপুরের ৫ যুবক ইতালির উদ্দেশে বাড়ি থেকে বের হন। প্রথমে তারা প্লেনে করে লিবিয়া, পরে গত ১৪ই ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে ইঞ্জিনচালিত একটি নৌকায় ইতালির উদ্দেশে রওনা দেন। মাঝপথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে ইঞ্জিন ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটিতে। এই ঘটনায় সবাই মারা যান। 

এইচআ/ আই.কে.জে/  

অবৈধ ইতালি যাত্রা নিহতদের অনুদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250