বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি)। এদিন জামায়াতে ইসলামীর আমিরসহ দলের অন্য নেতারা কে কোথায় ভোট দেবেন, সেই তথ্য জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

আজ বুধবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন।

নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া ভোটকেন্দ্রে ভোট দেবেন। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

জামায়াতের আরেক নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে ভোট দেবেন। ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

অপরদিকে মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। জামায়াতের নেতারা আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250