মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কেন সালমান বিয়ে করছেনা জানালেন বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডে বিয়ের ধুম পড়েছে অথচ সুপারস্টার সালমান খান বিয়ে থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বহুদূরে। ৫৮ বছর বয়সেও ভাইজানের বিয়ের পিঁড়িতে বসার কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। এবার ছেলের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি, সেলিম খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পুরনো ভিডিওতে সালমানের বিয়ে না করার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

সেলিমের কথায়, ‘আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। 

সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।’

আরো পড়ুন: জামিন পেলেন পরীমণি

সেলিম বলেন, ‘সালমান চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।’

অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। অনেকে তো আবার ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই বছরেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু কয়েক বছর আগে সালমান নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’। বাবা সেলিমই যেন সালমানের এগোপন কথা ফাঁস করলেন।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

এসি/

সালমান সেলিম খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250