বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

নেতানিয়াহু কোথায়, ঘনীভূত হচ্ছে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গতকাল প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি তার বর্তমান অবস্থান নিয়েও ছড়িয়েছে নানা গুঞ্জন।

গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর এই যুদ্ধ এখন ১৬তম দিনে পা রেখেছে। তথ্যসূত্র: বিবিসি, ডেইলি মেইল ও আল জাজিরার।

ভিডিওটি প্রকাশের পরই তাতে কয়েক মিলিয়ন ভিউ হয়। এরপর থেকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। অনেকে একে ‘ক্ল্যাসিক এআই গ্লিচ’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক ত্রুটি হিসেবে অভিহিত করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, নেতানিয়াহু আর বেঁচে নেই এবং তার পুরোনো বা এআই-নির্মিত ভিডিও প্রচার করা হচ্ছে।

মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স প্রশ্ন তুলেছেন, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) কোথায়? কেন তার দপ্তর এআই ভিডিও প্রকাশ করছে এবং কেন হোয়াইট হাউসে গণ-আতঙ্ক বিরাজ করছে?’

তবে এক্সের নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ এই দাবিগুলো নাকচ করে দিয়েছে। গ্রোক জানিয়েছে, নেতানিয়াহুর হাতে অন্য সবার মতো পাঁচটি আঙুলই রয়েছে। পোডিয়ামে তার নির্দেশ করার ভঙ্গি এবং ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে এটি একটি দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন তৈরি করেছে মাত্র।

গ্রোক আরও জানিয়েছে, নেতানিয়াহুর মৃত্যুর গুজবগুলো ভিত্তিহীন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত খবরগুলো ভুয়া।

তবে বিতর্ক উসকে দিয়েছে কয়েকটি আনুষঙ্গিক ঘটনা। সম্প্রতি, একটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারের মাঝখান থেকে উঠে যেতে দেখা গেছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। অনুষ্ঠান চলাকালীন তাকে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ অবিলম্বে দেখতে চাচ্ছেন।

স্কাই নিউজে বেসেন্টের সাক্ষাৎকার চলাকালে এক নারীকে হঠাৎ বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্ট আপনাকে এখনই ডাকছেন।’

এদিকে, বিবির ছেলে ইয়ার নেতানিয়াহু সাধারণত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে ৯ই মার্চের পর থেকে তার অ্যাকাউন্টে কোনো নতুন পোস্ট দেখা যায়নি।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250