শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে। তথ্যসূত্র: ডেইলি মেইল।

গালিবাফ তার পোস্টে উল্লেখ করেন, ইরানের ব্যবসায়ী ও দোকানদারেরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। তিনি বলেন, শয়তান (ট্রাম্প) এখন গলা চড়াচ্ছে, কারণ, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা চেয়েছিল ব্যবসায়ীদের এই শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও সশস্ত্র যুদ্ধে রূপ দিতে। কিন্তু অভিজ্ঞ ইরানি জাতির সজাগ দৃষ্টির কারণে তাদের সেই অপচেষ্টা ভেস্তে গেছে।

সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে গালিবাফ হুঁশিয়ারি দেন, ইরানিরা ঐক্যবদ্ধ এবং বিদেশি শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘অসভ্য মার্কিন প্রেসিডেন্টের জেনে রাখা উচিত, তার এই প্রকাশ্য স্বীকারোক্তির পর ওই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ও বাহিনী আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যেকোনো সম্ভাব্য হঠকারিতার জবাবে আমরা এসব লক্ষ্যে আঘাত হানতে দ্বিধা করব না।’

ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার গালিবাফ বলেন, ইরানি জাতি এর আগেও অনেক পেশাদার ও অভিজ্ঞ শত্রুকে পরাজিত করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আমাদের প্রতিবাদী সাধারণ জনগণকে কখনোই বিদেশি চর বা ভাড়াটে গুন্ডাদের সঙ্গে এক করে দেখি না। আমাদের প্রিয় জনগণকে আমরা সব সময় আগলে রাখব।’

প্রসঙ্গত, ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভে মার্কিন সমর্থন ও ট্রাম্পের নানা উসকানিমূলক বিবৃতির পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। গালিবাফের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জন্য নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জে.এস/

মোহাম্মদ বাঘের গালিবাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250