সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বাজেট নিয়ে মতামত ১ হাজার শব্দের বেশি নয়: অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ নাগরিক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলোর মতামত নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ই থেকে ১৯শে জুন পর্যন্ত এ মতামত গ্রহণ করা হবে। মতামতের জন্য শব্দসীমা সর্বোচ্চ ১ হাজার নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ২রা জুন প্রস্তাবিত বাজেটটি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক রদবদলের পর নতুন বাস্তবতায় এটি প্রস্তুত করা হয়েছে।

মতামত দিতে আগ্রহীদের অর্থ বিভাগের ওয়েবসাইটে (https://mof.portal.gov.bd) প্রবেশ করে ‘জাতীয় বাজেট ২০২৫-২৬-এর ওপর মতামত’ শিরোনামের লিংকে যেতে হবে। সেখানে নাম, ই-মেইল ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের পর মতামত দেওয়া যাবে।

প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে ২০শে ও ২১শে জুন চূড়ান্ত বাজেটের খসড়া প্রস্তুত করবে অর্থ মন্ত্রণালয়। এরপর ২২শে জুন উপদেষ্টা পরিষদের সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

চূড়ান্ত অনুমোদনের পর বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে এবং আগামী ১লা জুলাই থেকে তা কার্যকর হবে।

এইচ.এস/

প্রস্তাবিত বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250