মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ভারতে বেড়েছে মুসলিম, কমেছে হিন্দু জনসংখ্যা : রিপোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে ৮ শতাংশ। একই সময়ে বেড়েছে মুসলিমসহ সংখ্যালঘু জনসংখ্যা। নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

শুধু ভারত নয়, এই সময়সীমায় গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ। সেখানে দেখা যাচ্ছে, ৬৫ বছরে ভারতে হিন্দুদের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। ১৯৫০ সালে ভারতের নাগরিকদের ৮৪ শতাংশ ছিলেন হিন্দু। কিন্তু পরের ৬৫ বছরে ছবিটা পালটে গেছে। ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৮ শতাংশ হিন্দু জনসংখ্যা কমেছে। ২০১৫ সালে ভারতে মোট জনসংখ্যার ৭৮ শতাংশ ছিল হিন্দু।

এই ৬৫ বছরে ভারতে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ১৯৫০ সালে সেই সময়ে ভারতে ৯.৮৪ শতাংশ মুসলিম ছিল। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪.১৫ শতাংশ মুসলিম। শিখ জনসংখ্যা ১.২৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৮৫। বৃদ্ধির হার ৬.৫৮ শতাংশ। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা ৫.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান বলছে, ভারতে খ্রিস্টান জনসংখ্যার হার ২.২৪ থেকে ২.৩৬ শতাংশ হয়েছে।

এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে। কিন্তু ভারতে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা। ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, তারা যথেষ্ট উন্নতি করেছেন। আর এ কারণেই ভারতে সংখ্যালঘু জনসংখ্যা বাড়ছে।

তবে ভার‍ত ছাড়াও এই সময়ের মধ্যে নেপালে কমেছে হিন্দু জনতার সংখ্যা। ৩.৬ শতাংশ কমেছে সেদেশের হিন্দু জনসংখ্যা। মিয়ানমারের থেরাভাডা বুদ্ধিস্টদের সংখ্যা কমেছে ১০ শতাংশ। তবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো মুসলিমপ্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা। বাংলাদেশে ১৮.৫ শতাংশ বেড়েছে মুসলিম জনসংখ্যা। ভুটান ও শ্রীলংকায় বুদ্ধিস্টদের সংখ্যা যথাক্রমে ১৭.৬ ও ৫.২৫ শতাংশ বেড়েছে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসি/ আই.কে.জে/ 


ভারত মুসলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250