সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে গতকাল সোমবার (১৯শে মে) এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯১ জন নিহত হয়েছে। খবর এএফপির।

গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব।’

গতকাল দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। গত ২রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার ‘২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তবে মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছিল। যার ফলে গতকাল প্রথম পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। আর এসব ত্রাণের মধ্যে ছিল শিশুদের খাদ্যসহ বিভিন্ন পণ্য।

এ ছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে জানান, ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে...তবে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন, সে তুলনায় এটা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো মাত্র।

নেতানিয়াহু আরও বলেন, ‘ব্যাপক রকমের অনাহারের ছবিগুলো’ ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ন করতে পারে। তাই ইসরায়েল হাল ছাড়বে না। কিন্তু সফল হতে হলে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যা থামানো যাবে না।’

এদিকে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের আশপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ‘নজিরবিহীন হামলা’ শুরু করতে করতে যাচ্ছে জানিয়ে এমন সতর্কতা দেওয়া হয়েছে।

আর ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য’ বলে উল্লেখ করেছে।

আরএইচ/

ইসরায়েল-ফিলিস্তিনি বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250