মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কাবাব দিবসে বিকেলের নাশতায় থাকুক চিকেন ভরা কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ৯ই জুলাই, বিশ্ব কাবাব দিবস। ছোট থেকে বড়—কার পছন্দ নয় সুস্বাদু এই খাবার? এর স্বাদ-গন্ধের রাজকীয় ভাবের জন্য বিশেষ দিনে খাবার টেবিলে যত্ন করে তোলা হয় নানা ধরনের কাবাব। কাবাব দিবসে চটজলদি তৈরির জন্য কাবাবের সহজ একটি রেসিপি তুলে ধরা হলো।

উপকরণ

মুরগির মাংসের কিমা ১ কাপ, বুটের ডাল আধা কাপ, আস্ত শুকনা মরিচ ৫/৬টা, জিরা আধা চা-চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, তেজপাতা ১টা, পেঁয়াজ মিহি করে কুচি করা ৪ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা ও পুদিনাপাতাকুচি ৪ টেবিল চামচ, রান্নার তেল ভাজার জন্য পরিমাণ মতো।

প্রণালি

কিমা, বুটের ডাল, আস্ত শুকনা মরিচ, জিরা, আদা ও রসুনবাটা, তেজপাতা ও লবণ একসঙ্গে পানিতে সেদ্ধ করে শুকিয়ে নিন। এবার মিহি করে বেটে নিন। তারপর পেঁয়াজকুচি, ধনেপাতা ও পুদিনাপাতার কুচি, গরমমসলা, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচের কুচি, ডিম দিয়ে ভালো করে মাখিয়ে গোল করে কাবাব তৈরি করে তেলে বাদামি করে ভেজে নিন। এবার সুন্দর করে তুলে সাজিয়ে পরিবেশন করুন।

জে.এস/

চিকেন ভরা কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250