মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কফি ভালোবাসেন যারা আজকের দিনটি তাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমাদের দেশে চায়ের জনপ্রিয়তা থাকলেও কফিপ্রেমিদের সংখ্যাও কিন্তু কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে কফির জনপ্রিয়তা বেড়ে চলছে।

এসপ্রেসো, ক্যাপুচিনো, লাতে, ফ্র্যাপুচিনো, মোকা, অ্যামেরিকানো নাকি আফোগাতো? আপনি কোনটি বেছে নেবেন? কারণ আজকের দিনটি শুধুই কফিপ্রেমিদের জন্য। 

মার্কিন গায়ক ও অভিনেতা হেনরি রোলিন্স এর সহজ একটি উত্তর কফিপ্রেমিদের দিয়েছেন। তার মতে, এক কাপ কফির সঙ্গে সবচেয়ে ভালো যায় আরেক কাপ কফি! কফির জাদুতে মুগ্ধ মানুষরা কেবল এক কাপ কফিতে সন্তুষ্ট থাকেন না; তাদের মন চায় আরও এক কাপ।

কফিপ্রেমিদের জন্য ১লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়। কফির জনপ্রিয়তার দিকে খেয়ালে রেখে ২০১৪ সালে ১লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও)। ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়।

বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও পালন করা হয় কফি দিবস। দিনটিকে পালন করতে শহরের অনেক কফি হাউস ও ক্যাফে তাদের ক্রেতাদের জন্য আজকের দিনে বিনামূল্যে কফি, বোজো অফার (একটি কিনলে আরেকটি ফ্রি), মূল্যছাড় এবং গেম খেলে কফি জেতার সুযোগ দিচ্ছে। যারা কফিপ্রেমী, তাদের জন্য আজকের দিনটি হবে আনন্দের, কারণ প্রিয়জনের সঙ্গে কফির চুমুকে বিশেষ এই দিনটি উদযাপন করার সুযোগ রয়েছে হাতের নাগালেই। 

আরও পড়ুন: এটাই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

তবে মজার ব্যাপার হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি কফির উৎপাদন হয় ব্রাজিলে, কফি পানের দিক থেকে এগিয়ে আছে ফিনল্যান্ড। পানীয় হিসেবে কফি রয়েছে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম।

এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি কমাতে প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যাফেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কফি পান হরমোন এপিনেফ্রিন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে শারীরিক কর্মক্ষমতা, পেশি শক্তি এবং সামগ্রিক ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। ফলে বিষণ্নতা-উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়।

পছন্দ মতো এককাপ কফি নিয়ে উপভোগ করতে পারেন আজকের দিন।

এসি/ আই.কে.জে/

কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250