শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

অভিষেকের সঙ্গে পরকীয়ায় জড়ানো সেই অভিনেত্রী মা হচ্ছেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। পরে শোনা যায় অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের পরকীয়ার গুঞ্জন। এবার গুঞ্জন উঠেছে মা হচ্ছেন নিমরত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এর উৎস অভিনেত্রীর একটি ছবি। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। মেদযুক্ত উদর দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। কেউ আবার বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!

আরও পড়ুন: বিচ্ছেদের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব : এ আর রহমান

তবে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে। এ বিষয়ে নিমরতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। চেনাজানা তখন থেকেই। তবে কি এ ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য কখনও মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া।

এসি/ আই.কে.জে/

অভিষেক বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250