মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তিতে বিটিভির বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ১লা জুলাই থেকে আগামী ৫ই আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা আয়োজনে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালন হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। বিটিভি জানায়, ১লা জুলাই থেকে প্রচার হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’।

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয়, যেখানে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’সহ অবরোধ কর্মসূচি পালন করেন।

ছাত্র-জনতা প্রাণ হারান আন্দোলনে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল; যা ২০২৪ সালের ৫ই আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। 

২০২৪ সালের জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে বিটিভির ওই অনুষ্ঠান। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি বিটিভির পর্দায় প্রচার হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

এ ছাড়া জুলাই মাসজুড়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটির পর্দায় থাকছে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ এবং বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।

জে.এস/

বিটিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250