সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

অবশেষে ভারতে চালু হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতে আগামী কয়েকদিনের মধ্যে চালু হতে যাচ্ছে আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আগামী সাত দিনের মধ্যে কার্যকর করা হবে। চার বছরেরও বেশি সময় আগে এই বিতর্কিত আইন ভারতের পার্লামেন্টে পাস হলেও চালু হয়নি।

এই আইনের ফলে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি ধর্মীয় সহিংসতার কারণে ভারতে এসে থাকে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। ২০১৯ সালে যখন আইনটি পাস করা হয় সে সময়ে ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন বিপুল সংখ্যক নারী ও মুসলিমরা।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এরইমধ্যে ওই আইনের ধারাগুলো তৈরি হয়ে গেছে। এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, লোকসভা ভোটের অনেক আগেই সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরো পড়ুন: আবারো নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ডোনাল্ড ট্রাম্প

মতুয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা ও কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পর পশ্চিমবঙ্গ ও জাতীয় স্তরের একাধিক বিজেপি নেতাও বলেছেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হয়ে যাবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন, সিএএ চালু করবে সরকার। 

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম থেকেই বলে আসছেন যে এই রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন কিছুতেই চালু করতে দেবেন না। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের মন্তব্যের পরও সেই একই নীতিতে অনড় থাকবে তৃণমূল কংগ্রেস, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এইচআ/  ‪আই.কে.জে

ভারত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নাগরিকত্ব সংশোধনী আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250