মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি শিক কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একইরকম শিক কাবাব খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন, তারা স্বাদ নিতে পারেন গ্রেভি শিক কাবাবের। রইলো রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি শিক কাবাব বানানোর রেসিপি-

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির বুকের মাংস ৪০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি বড় ২টি

৩. কাঁচা মরিচ কুচি ৫/৬টি

৪. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

৫. ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ

৬. আদা বাটা আধা চা চামচ

৭. রসুন বাটা আধা চামচ

৮. কাবাব মসলা ১ চা চামচ

৯. লবণ স্বাদমতো

১০. পুদিনা পাতা/ধনিয়া পাতা কুচি ১কাপ

আরো পড়ুন : মুগডাল দিয়ে রান্না করতে পারেন মজার নিরামিষ

১১. ডিম ১টি

১২. ১ টেবিল চামচ

১৩. মরিচ গুঁড়া আধা চা চামচ

১৪. পেঁয়াজ কুচি ১ কাপ

১৫. কাঠবাদাম ৭/৮টি

১৬. তেল আধা কাপ

১৭. আদা-রসুন বাটা ১ চা চামচ

১৮. আধা কাপ ফেটানো টকদই

১৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ

২০. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

২১. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ও

২২. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে ১-১৩নং পর্যন্ত সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে মেখে রাখুন ১৫-২০ মিনিট। এবার পেঁয়াজ ও কাঠবাদাম হালকা করে ভেজে ব্লেন্ড করে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। এবার ২-৩ পিস পাউরুটি পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপে পাউরুটির পানি ফেলে দিয়ে সেই পাউরুটি মেরিনেট করা মাংসের সঙ্গে মেখে নিন। এবার এই মাংস ব্লেন্ড করে নিতে হবে।

দু’হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে পরিমাণমতো ব্লেন্ড করা মাংসের মিশ্রণ নিয়ে কাবাবগুলো তৈরি করে নিন। এবার এই লম্বা সেপ করে ভেতরে একটি মোটা কাঠি একসঙ্গে করে ভেতরে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে। সেপটা ঠিক হয়ে গেলে কাঠিগুলো খুব সাবধানে টেনে বের করে নিতে হবে। সবগুলো কাবাব একইভাবে বানিয়ে প্যানে গরম তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।

এবার তেল হালকা গরম করে অল্প আঁচে শ্যালো ফ্রাই করতে হবে। এরপর ২/৩ মিনিট উল্টিয়ে চারপাশে সমানভাবে ভেজে নামিয়ে নিন। বেশি সময় ধরে ভাজলে কাবাব শক্ত হয়ে যাবে। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে আদা-রসুন বাটার সঙ্গে ভাজা পেঁয়াজ বাদামের পেস্ট নেড়ে নিন। তারপর ১৮-২২নং পর্যন্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

সামান্য পানি দিয়ে নেড়ে নেড়ে মসলা কষিয়ে দিয়ে দিন ভেজে রাখা কাবাবগুলো। ভালোভাবে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে দেড় কাপ পানি। নেড়ে ঢেকে দিন অল্প সময়ের জন্য। ঢাকনা সরিয়ে দেখতে হবে ঝোল মাখা মাখা হয়েছে কি না।

কাবাবের উপর তেল উঠে এলে উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গ্রেভি শিক কাবাব। এই রেসিপি করতে কোনো কিছু মেপে নেওয়ার প্রয়োজন হয় না। সবকিছু নিজের আন্দাজমতো নিলেই হবে।

এস/ আই.কে.জে/


গ্রেভি শিক কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250