মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আবার প্রেক্ষাগৃহে সালমান শাহ-মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

৩১ বছর পর আবার সিনেমা হলে মুক্তি পেল সালমান শাহ ও মৌসুমীর অভিনীত ‘অন্তরে অন্তরে’। পুরান ঢাকার আজাদ হলে চলছে সিনেমাটি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত সিনেমাটি ওই সময়ে বাম্পার হিট হয়েছিল। এখনো সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব, নাসির খান প্রমুখ।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। প্রথম সিনেমাতেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সালমান শাহ-মৌসুমী জুটি। সেই জনপ্রিয়তার কারণেই পরিচালক শিবলী সাদিক তাদের চুক্তিবদ্ধ করেন তার নতুন সিনেমায়। পরের বছর মুক্তি পায় ‘অন্তরে অন্তরে’। এই সিনেমাও ব্যাপক জনপ্রিয় হয়।

জানা গেছে, ৩১ বছর পরেও সালমান শাহ-মৌসুমী জুটির সিনেমাটি হাউসফুল যাচ্ছে। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ডিসি টিকিট। অন্যান্য ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে আরও কম মূল্যে।

জে.এস/

সালমান শাহ মৌসুমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250