মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। এই মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন তিনি। এরই মধ্যে তাকে নিয়ে রটেছে এক গুঞ্জন। তিনি নাকি মা হতে চলেছেন। নেটিজেনদের প্রশ্ন, বাবা কে?

সম্প্রতি অভিনেত্রীর দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক। নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য। ‌ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প!

কিছু দিন আগে এক রিয়ালিটি শো’য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথমবার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে নেটিজেনদের কটাক্ষ, ‘বিয়ের আগেই প্রেগন্যান্ট’? অভিনেত্রীকে নিয়ে এসেছে একগুচ্ছ কটু মন্তব্য। না, মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।

আরো পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ

কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে তিয়াসার। নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও সেই সব এখন অতীত। অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। আর ২০২৫-এর বিয়ে? 

অভিনেত্রী বলেন, আমি এমনিই বলেছিলাম ২০২৫ সালে বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভালো থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।

এসি/

অভিনেত্রী অন্তঃসত্ত্বা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250