মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মক্কা-মদিনায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান সৌদি আরবের মক্কা ও মদিনায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, এপ্রিলের শেষ সপ্তাহে দেশের পশ্চিমাঞ্চলে— মূলত মক্কা ও মদিনায় ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হবে।

এছাড়া বাহা, জিজান, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে মে মাসের শুরুতে রিয়াদের দক্ষিণভাগে এবং পূর্ব প্রদেশের পশ্চিমভাগে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে।

যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানকার সাধারণ মানুষকে ওই সময়টায় পূর্ব সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।

সংস্থাটির মুখপাত্র হুসেন আল কাহতানি বলেছেন পশ্চিম প্রদেশের মুনিফা শহরে এক ঘণ্টায় ৪২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই কর্মকর্তা জানিয়েছেন, যেসব এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেটি এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

গত সপ্তাহে পূর্ব প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়। এর জেরে ওই অঞ্চলে সশরীরের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেখানে মাঝারি থেকে হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়।

এদিকে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হচ্ছে বৃষ্টিপাত। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে সেখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়।

সূত্র: গালফ নিউজ

এসকে/ আই.কে.জে/

মক্কা-মদিনা বৃষ্টিপাতের পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250