সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২১ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উদযাপন করতে বাড়ি ফিরছেন অনেকেই। সেজন্য যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি টাকারও বেশি।

শুক্রবার (১৪ই জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১২ই জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ই জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

আরো পড়ুন: পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪১ হাজার যানবাহন পার হয়েছে। যেটা দ্বিগুণেরও বেশি।

এইচআ/ 

বঙ্গবন্ধু সেতু টোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250