রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

জানুয়ারিতে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সোমবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে জানা গেছে, জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পণ্য। গত বছর একই মাসে রপ্তানি হয়েছিল ৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাটের মতো অন্যান্য প্রচলিত পণ্যের রপ্তানি কমেছে।

জানুয়ারির রপ্তানি আয়ের কারণে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মোট রপ্তানি আয় প্রায় ১২ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৯৬ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

আই.কে.জে/   


পোশাক রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250