মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিয়ের পরিকল্পনা নেই, তবে বাবা হওয়ার ইচ্ছা আছে : সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স ৬০ ছুঁয়ে ফেলতে চললেও এখনও বিয়ে করেননি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারো গলায় মালা দেননি অভিনেতা। তবুও ভক্তদের আশা, একদিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সালমান খান। 

যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা। 

যে কারণে বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। 

অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান কি না? অথবা সন্তান দত্তক নিতে চান? 

উত্তরে ভাইজান বলেন, ‘না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।’

আরও পড়ুন: উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্স হয়নি : শ্রীলেখা

বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান? তিনি বলেন, ‘আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভালো, ও আমাদের সকলকেই লালন করছে।’

বর্তামানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দার’ নিয়ে। তার পাশাপাশি ‘বিগ বস্‌ ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।

এসি/ আই.কে.জে/    

সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250