সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

পুতিনের বাসভবনে হামলার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিয়েভ বলেছে, ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ড্রোন হামলা চালানোর ‘বিশ্বাসযোগ্য’ কোনো প্রমাণ নেই। এ ছাড়া তারা মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে, যুদ্ধ শেষ করার আলোচনাকে প্রভাবিত করতে ভুয়া দাবি ছড়াচ্ছে তারা। খবর এএফপির।

এর আগের দিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেন, রাশিয়া কিয়েভে হামলার ভূমি প্রস্তুত করছে এবং রাজধানীর বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানান। মস্কো গত সোমবার বলেছিল, মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি নভগোরোদ অঞ্চলে পুতিনের নিরিবিলি বাড়িতে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে।

ক্রেমলিন গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং ‘পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত হামলা’ আখ্যা দিলেও জানিয়েছে, তারা প্রমাণ দিতে পারছে না—কারণ ‘সব ড্রোন ভূপাতিত হয়েছে’।

তারা আরো বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে ‘কীভাবে, কখন এবং কোথায়’ পাল্টা হামলা চালানো হবে, তা রুশ সেনাবাহিনী ঠিক করে নিয়েছে। রাশিয়া প্রায় চার বছর ধরে প্রায় প্রতিদিনই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে হাজারো মানুষ নিহত হয়েছেন।

জে.এস/

ভলোদিমির জেলেনস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250