মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০শে অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১লা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। সকাল এবং বিকাল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

 আরও পড়ুন: সরকারি বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে আবারও সমাবেশ

তিনি আরও বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা।

এসি/কেবি


ট্রাফিক নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250