সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

পুকুরের পানি হঠাৎ হলো গোলাপি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে এমন বিচিত্র এক পুকুরের সন্ধান মিলেছে, যার পানির রং গোলাপি। বিজ্ঞানীরা বলছেন, অতি খরার কারণেই ওই পুকুরের পানি গোলাপি বর্ণের হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হাওয়াইর মাউইর কেইলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইন্ডলাইফ রিফিউজ নামে বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় এ ঘটনা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেইলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইন্ডলাইফ রিফিউজির ম্যানেজার ব্রেট উলফ বলেন, আমি একজনের কাছ থেকে একটি খবর পেয়েছি যে এখানে অদ্ভুত কিছু ঘটছে।

আরো পড়ুন : যে গ্রামের পুরুষদের বিয়ে করতে চায় না কোনো নারী

প্রথমে ব্রেট ভেবেছিলেন, কোনো অ্যালগি বা শৈবালের প্রভাবে সেখানকার পানি গোলাপি বর্ণ ধারণ করেছে। কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায়, বর্তমানে এ পুকুরের পানির লবণাক্ততার মাত্রা সমুদ্রের পানির থেকেও প্রায় দ্বিগুণ। প্রচণ্ড গরম ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় সেখানকার পানিতে একধরনের এককোষী ব্যাকটেরিয়া জন্মেছে। এর প্রভাবেই পানির রং উজ্জ্বল গোলাপি হয়ে গেছে। তবে বৃষ্টি হলে পুকুরে নতুন পানি ঢুকলে পানির রং আবার পরিবর্তন হয়ে স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র : গালফ

এস/ আই. কে. জে/ 

গোলাপি পুকুরের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250