মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন অন্যতম চর্চিত জুটি। তারা অনেক বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাই তাদের ভক্ত-অনুরাগীরদের মনে একটিই প্রশ্ন—কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি?  কিন্তু তাদের এমন প্রশ্ন করলেই মজার ছলে এড়িয়ে যান তারা। তবে এবার আসল কারণ জানালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। 

সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশ হাজরা বলেন, বিয়ের পর যে জীবনটা থাকে, যেমন সন্তান। কিন্তু আমাদের জীবনে সেটি গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, আমাদের পরিবার থেকেও সেই চাপ নেই। তাই আমরা জীবনটাকে উপভোগ করি। কাজের মধ্য দিয়ে উপভোগ করি।

অভিনেতা বলেন, আরেকটি বিষয়— কে কীভাবে নেবেন আমি জানি না। তবে আমি অনেক জ্ঞানী মানুষকে বলতে শুনেছি, যদি ঠিকঠাক মনের টান থাকে, তাহলে সেটি ঠিক রাখতে গেলে বিয়ে করা উচিত নয়। যাদের ২৫-৩০ বছর পর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারাও বলেছেন— বিয়ে কর না। 

তিনি বলেন, জানি না কেন এমন হয়। হয়তো সবাই টেকেন ফর গ্র্যান্টেড নিতে শুরু করে। আর অনেকের কাছে পরবর্তী প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই 'বয়স পেরিয়ে যাচ্ছে' এটি তাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আমাদের ক্ষেত্রে তো সেটি নয়। আমাদের কাছে বিয়ে মানে একসঙ্গে থাকা এবং জীবনকে উপভোগ করা বলে জানান অঙ্কুশ হাজরা।

মজা করে অভিনেতা বলেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলমল টলমল করছে। তাই স্থিতিশীল হয়ে গেছি এটি কবে এবং কীভাবে বলব বুঝতে পারছি না।

অন্যদিকে প্রেমিকের কথার সূত্র ধরে ঐন্দ্রিলা সেন বলেন, আমাদের নারী চরিত্র (অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন সিনেমা 'নারী চরিত্র বেজায় জটিল') যদি ব্লকবাস্টার হয়, তাহলে ওরা টিকিট কেটে আমাদের দেখছেন। আমাদের ঘরে টাকা ঢুকছে, আমরা বিয়ে করব। 

অভিনেত্রী বলেন, আপনারা যদি আমাদের টাকা না দেন, ছবি না দেখেন, তাহলে আপনারা দায়ী, একদম প্রশ্ন করবেন না— কেন তারা বিয়ে করছেন না? বা বিয়ের আগে কেন একসঙ্গে থাকছেন? বা এই তো ফূর্তি চলছে। তাই আগে টাকা দেবেন আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব বলে জানান ঐন্দ্রিলা সেন।

জে.এস/

অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250