সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

ঢাবি ছাত্র নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন মহিউদ্দিন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

লেখক মহিউদ্দিন মোহাম্মদ বলেছেন, এতিম ঢাবি ছাত্র পাভেলকে সাহরি খাওয়ার টেবিল থেকে উঠিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (৯ই মার্চ) রাতে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মহিউদ্দিন মোহাম্মদ বলেন, এবার সন্ত্রাসীর গ্রেপ্তারের পালা। গোয়েন্দা পুলিশ ও র‍্যাব জ্ঞাত ও অজ্ঞাত আসামিদের অবস্থান শনাক্ত করতে কাজ করছে। আসামি গ্রেপ্তার হলে এফআইআরের আপডেট জানানো হবে।

তিনি বলেন, সারাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পাভেলের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা আশাবাদী যে বাংলাদেশ কখনো লাইনচ্যুত হবে না। দলমত নির্বিশেষে মানুষজন সহযোগিতা করেছে। ফেসবুকে এ বিষয়ে যারা সোচ্চার ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

তিনি বলেন, দেশের যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, রুখে দাঁড়াবেন। এই দেশ আপনার। মুক্তিযুদ্ধকে ভালোবাসেন ও বাংলাদেশকে ধারণ করেন, এমন সব ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে বুক ফুলিয়ে চলবেন। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

তিনি আরো বলেন, যেকোনো দরকারে সরাসরি লেখক মহিউদ্দিন মোহাম্মদকে জানাবেন। আমাদের পেজে ইনবক্স করলে লেখকের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব।

মহিউদ্দিন মোহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250