রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ঢাকায় ২৫-২৮শে আগস্ট বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫শে থেকে ২৮শে আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২২শে আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএফ। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। আর বিজিবির প্রতিনিধিত্ব করবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সরকারি সূত্র অনুযায়ী, এই সম্মেলনে সীমান্তপারের অপরাধ দমন, বেড়া নির্মাণ, সীমান্ত পরিকাঠামো সম্পর্কিত বিষয় এবং কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান (সিবিএমপি) ও কনফিডেন্স বিল্ডিং মেজার্স (সিবিএমএস) কার্যকরভাবে বাস্তবায়নের যৌথ প্রচেষ্টাসহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে।

দুটি দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন প্রতি ছয় মাস অন্তর একবার করে দুই দেশেই অনুষ্ঠিত হয়। এর আগে, গত ১৭ই থেকে ২০শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সীমান্ত কর্তৃপক্ষ সম্পর্কিত ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা (১৯৭৫) অনুসারে, প্রশাসনিক বিষয়গুলোর সমাধানের জন্য উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার সুপারিশ করা হয়েছে। এ ধরনের বৈঠক প্রথম ১৯৭৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এরপর, ১৯৯৩ সালের ৭ই থেকে ৯ই অক্টোবর ঢাকায় ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, মহাপরিচালক পর্যায়ের বৈঠক বছরে দুবার অনুষ্ঠিত হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250