সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বর্ষায় চাষ করুন সালাদের এই তিন উপকরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমাদের দেশে সালাদের উপকরণ হিসেবে শসা, মুলা এবং কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ। যে কোনো মুখরোচক খাবারের সঙ্গে সালাদের জুড়ি নেই। এই তিনটি উপকরণই চাষ করা যায় বর্ষাকালে। কেননা বর্ষাকালে এসব সবজি চাষে বেশি ফলন পাওয়া যায়।

শসা

বর্ষাকালে শসা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মূলত শসা চাষের জন্য সূর্যের আলোর পাশাপাশি প্রচুর পানির প্রয়োজন হয়। এমন অবস্থায় বর্ষাকালে শসা চাষ করে বেশি লাভ করা যায়। এটি একটি সহজে জন্মানো ফসল। নিত্যদিনের খাবারের টেবিলে শসা অতীব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বাণিজ্যিকভাবে শেরপুরে কফি চাষ শুরু

মুলা

আমাদের দেশের মানুষ সালাদে মুলা পছন্দ করে। এটি অনেক ধরনের তরকারি হিসেবেও ব্যবহার করা হয়। মুলা রোপণের প্রায় ৩ সপ্তাহ পরে ফসল তোলার জন্য তৈরি হয়। এটি চাষে বেশি পানি দরকার হয়। তাই কৃষকেরা বর্ষাকালে মুলা চাষ করে ভালো লাভ করতে পারেন।

কাঁচা মরিচ

সবজি ও সালাদে কাঁচা মরিচ বেশি ব্যবহার করা হয়। কৃষকেরা যে কোনো ধরনের মাটিতে এটি চাষ করতে পারেন। ভালো মরিচ উৎপাদন করতে হলে বর্ষাকালে চাষ করতে হয়। এছাড়া বর্ষাকালে রান্নাঘরে বা টেরেস গার্ডেনেও মরিচ চাষ করতে পারেন।

এসি/কেবি

বর্ষায় চাষ সালাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250