শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে ছুটির দিনে বেশ জমজমাট বাণিজ্য মেলা।

শুক্রবার (১৭ই জানুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশ মুখ ও উন্মুক্ত স্থানসহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ছে। তবে সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। কারণ, এসব স্টলে চলছে হরেক রকমের অফার। কর্মীরাও হাঁক-ডাকে তুলে ধরছেন নিজেদের পণ্যের কথা। তবে দাম নিয়ে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।

মোহাম্মদপুর থেকে মেলায় এসেছেন বেসরকারি একটি ব্যাংকের চাকরিজীবী আশিক। তিনি বলেন, সারা সপ্তাহ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছা থাকলেও মেলায় আসা হয় না। এ কারণে আজ ছুটির দিনে মেলায় এসেছি। ভালোই লাগছে এখানে এসে।

জিনিসপত্রের দাম কেমন জানতে চাইলে এ সময় তিনি বলেন, মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি হয়। তবে খুব বেশি নয়। সাধ্যের মধ্যেই আছে সবকিছু।

প্রসঙ্গত, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৭ দেশের।

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

ওআ/

বাণিজ্য মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250