রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

মনের মতো পাত্র পেলে নতুন বছরে বিয়ে করবো : বাঁধন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও কুড়িয়েছেন প্রশংসা।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বেশ কয়েক বছর ধরে জীবনসঙ্গীর কথা ভাবছেন। বিদায়ী বছরে নতুন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের ইতিবাচক অবস্থান স্পষ্টও করেন। এদিকে দেখতে দেখতে চলে এলো নতুন বছর। তবে অপেক্ষার প্রহর আর লম্বা করতে না অভিনেত্রী। জানালেন, পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো হলেই বিয়ে!

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন বাঁধন। এছাড়াও, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

২০২৪ সাল ছিল বাঁধনের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছর ‘গুটি’ ওয়েবের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার (ক্রিটিক), ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড পেয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া সিজেএফবি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এ ছাড়া গত বছর গণ-অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন বাঁধন। 

বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই আলাদা; দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।’

আরও পড়ুন: নতুন বছর মাকে নিয়ে হজে যেতে চাই : মুশফিক ফারহান

গেল বছর বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’

এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।

চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন। তাই সময় নিচ্ছেন তিনি। বাঁধন বলেন ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’

এসি/ আই.কে.জে/

বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250