সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

খোঁজ মিলছে না সামিরার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে এই ‘স্বপ্নের নায়কের’ মৃত্যু। তার মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যার মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন সম্প্রতি।

ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি।

নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমানের পরিবার বরাবরই দাবি করেছে, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।

পুলিশ জানিয়েছিল, যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবারের অভিযোগের নিশানা ছিল তার স্ত্রী সামিরা। তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান মানসিকভাবে ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন এবং এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এসব ঘটনার মধ্যে দুটি মেডিকেল রেকর্ডে রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল—সবই তার বিয়ের আগে।

নতুন মামলার নির্দেশের পর সামিরা চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যে ফোন নম্বর ব্যবহার করতেন, তা বন্ধ পাওয়া যাচ্ছে। কোনো খোঁজ মিলছে না তার।

সালমান শাহর নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে এবং মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র।

২৯ বছর পরও তার নাম অমর হয়ে রয়েছে। আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে।

জে.এস/

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250