সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ভারত যেতে বাধা পরীমনির!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে অভিষেক হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির। পাঁচ মাস আগে কলকাতায় গিয়ে 'ফেলুবকশি' সিনেমার শুটিং করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পড়ে গেছেন তিনি। চিত্রনায়িকা পরীমণি ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না। 

গত মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলুবকশি' সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এখনো বাকি আছে ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। 

আরও পড়ুন: কী নিয়ে হাঁপিয়ে উঠছেন নাজিফা তুষি

পরীমনি বলেন, 'আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারবো, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই মুক্তি পাক সিনেমাটি।' 

‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। আপাতত কাজের বাইরে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তিনি।

এসি/কেবি

ভারত পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250