মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিগ বসের নতুন সিজনে পারিশ্রমিক কমল, না বাড়ল সালমানের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

বিগ বসের ১৯তম সিজন দিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন সালমান খান। আজ ২৪শে আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় কালারস টিভিতে দেখা যাবে বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে রাত সাড়ে ৯টায় প্রচার হবে জিও হটস্টারে। বিগ বসের প্রায় দুই দশকের ইতিহাসে এবারই প্রথম, টিভির আগে প্রচারিত হচ্ছে ওটিটিতে।

বিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন। কী তার কারণ?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বসের নতুন সিজনে প্রতি উইকেন্ডে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন সালমান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে।

সব মিলিয়ে মোট ১৫ সপ্তাহ শোটি উপস্থাপনা করবেন সালমান। সপ্তাহে ১০ কোটির হিসেবে তাই বিগ বসের এ সিজন থেকে ১৫০ কোটি রুপি আয় হবে তার। বিগ বসের আগের সিজনগুলোর তুলনায় এ অঙ্ক অনেকটা কম। ১৮তম সিজনে সালমান পেয়েছিলেন ২৫০ কোটি রুপি, তার আগের সিজনে নিয়েছিলেন ২০০ কোটি। এবার যেহেতু তিনি পুরো সিজন জুড়ে থাকছেন না, তাই পারিশ্রমিকও কমেছে।

সালমানের অনুপস্থিতিতে এবারের বিগ বসে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান ও করণ জোহরকে। আগেও বিভিন্ন সময় বিগ বসের উপস্থাপনায় দেখা গেছে তাদের।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250