মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাজেট বরাদ্দ ৬ গুণ বেড়েছে স্থানীয় সরকার বিভাগে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বেড়েছে, যা একটি বিরাট মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে রোববার (২৫শে ফেব্রুয়ারি) এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আমরা সরকার গঠন করে জাতির পিতার প্রদর্শিত পথে দেশের উন্নয়নে মনোনিবেশ করি। আমরাই প্রথম ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে জেলা পরিষদ আইন, ২০০০ প্রণয়ন করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করি।’

আরো পড়ুন: আজ পবিত্র শবে বরাত

তিনি বলেন, ‘বিগত সরকার ২০০৬-০৭ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৫ হাজার ৭৯৯ দশমিক ৩৬ কোটি টাকা বরাদ্দ দিই। আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলোকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৮ হাজার ২১২ কোটি টাকা বরাদ্দ দিই। যার মধ্যে উন্নয়ন খাতে ৬ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৪৬ হাজার ৭০৩ দশমিক ৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এরমধ্যে উন্নয়ন ব্যয় হিসেবে ৪০ হাজার ৫০২ দশমিক ৯২ কোটি টাকার সংস্থান রয়েছে।

আমরা গত ১৫ বছরে ৭৫ হাজার ৮২৫ কিলোমিটার গ্রামীণ সড়ক, ১ হাজার ৭৬৭টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ২ হাজার ৮৭৪টি গ্রোথ সেন্টার ও হাটবাজার উন্নয়ন, ১ হাজার ৬৫৪টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি। একই সময়ে সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৮৯টি প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিপুল কর্মপ্রবাহ আজ দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে।

শেখ হাসিনা বলেন, আসুন সবাই সম্মিলিত প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

এইচআ/  আই.কে.জে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার বিভাগ বাজেট বরাদ্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250