সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর হোয়াইট হাউস বাংলাদেশ সময় শুক্রবার (১লা আগস্ট) এ শুল্কহার ঘোষণা করে। হোয়াইট হাউসের ঘোষণা করা তালিকায় বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের জন্য প্রযোজ্য শুল্কহারের উল্লেখ আছে।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে বর্তমানের গড় ১৫ শতাংশের অতিরিক্ত ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হবে। এ হার আমেরিকার সময় অনুযায়ী হোয়াইট হাউসের ঘোষণার সাতদিন পর অর্থাৎ, ৭ই আগস্ট থেকে কার্যকর হবে।

শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। আমেরিকায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম।’

হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, ভারতের পণ্যে ২৫ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ, কম্পোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পণ্যে ১৯ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্য আমেরিকার শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250