মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এবার হলিউডে সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের হলিউড যোগ নতুন কিছু নয়। প্রিয়াঙ্কা, দীপিকারা অনেক আগেই নাম লিখিয়েছেন। হালের আলিয়া ভাটেরও অভিষেক হয়েছে। এবার তালিকায় নাম উঠছে সালমান খানের। হলিউডে নাম লেখাচ্ছেন ভাইজান। এরইমধ্যে ফাঁস হয়েছে তার হলিউডি লুক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। ছবিটি পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। থ্রিলারধর্মী এ সিনেমায় বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার। 

আরও পড়ুন: দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন

এরইমধ্যে শুটিং শুরু হয়েছে ছবির। দুবাইতে চলছে দৃশ্যধারণের কাজ। সূত্রের খবর, সেখানে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ভাইজানকে। 

তবে সালমানের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতারা। যদিও জানা গেছে চরিত্রটিতে চমক আছে। এরইমধ্যে ফাঁস হয়েছে তার একটি লুক। দেখা গেছে, অফ হোয়াইট রঙের স্যুটে পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন পর্দার টাইগার।

শোনা যাচ্ছে, সালমানের পাশাপাশি সঞ্জয় দত্তকেও ক্যামিও করতে দেখা যাবে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে এক হবেন তারা। যা মন ভরিয়ে দেবে দর্শকের। 

এসি/ আই.কে.জে

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250