সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের জুন মাস থেকে পানির দাম বাড়ানোর খবর সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-বাণিজ্য) উত্তম কুমার রায়।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী জুন মাস থেকে পানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

উত্তম কুমার বলেন, শ্রেণিভিত্তিক পানির দাম নির্ধারণের পরিকল্পনাটি কেবলমাত্র একটি বিদেশি প্রতিষ্ঠান সমীক্ষা করেছে। এ ব্যাপারে আমরা নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ও সরকারের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, পানির দাম বাড়ানোর কথা যেভাবে গণমাধ্যমে আসছে তা সঠিক নয়। কারণ এ ব্যাপারে সিদ্ধান্ত শুধু আমাদের একার নয়, সরকারের সিদ্ধান্ত সবার আগে। তাই এ বিষয়ে এখনও আলোচনা হয়নি।

ওয়াসার ডিএমডি বলেন, পানির উৎপাদন খরচ বেশি বলে অনেকেই সমালোচনা করছেন। অথচ, গত কয়েক বছর ধরে বিদ্যুতের দাম বাড়লেও আমরা কিন্তু সেভাবে পানির দাম বাড়ায়নি।

অনুষ্ঠানে সিনিয়র সচিব (অব.) মো. মফিজুল ইসলাম বলেন, সরকার এখনও নিরাপদ এবং আগামী প্রজন্মের জন্য পানির নিরাপত্তা ও নিশ্চয়তার মহাপরিকল্পনা গ্রহণ করতে পারেনি। পানি অমূল্য সম্পদ, তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে মহাপরিকল্পনা নেওয়া দরকার।

ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, শ্রেণিভিত্তিক না করে উচ্চ শ্রেণির জন্য করের হার বাড়ানো যায় কি না তা খতিয়ে দেখতে হবে।

ওআ/

পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250