শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম

কাউকে বিশ্বাস করতে ভয় পান? এই সমস্যা কাটাতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখনকার সময়ে নানা কারণে মানুষের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। আরেকজনকে বিশ্বাস করতে ভয় পায়। আবার এমন অনেকেই আছেন যারা এমনিতেই কাউকে বিশ্বাস করেন না। এ ধরনের সমস্যাকে জটিল পিটিএসডি বা সি-পিটিএসডি বলা হয়। এ ধরনের ব্যক্তিরা অবিশ্বাসের পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বিষয় যেমন ক্রোধ, বিশ্বের প্রতি অবিশ্বাস এবং ট্রমা অনুভব করেন। সি-পিটিএসডি কাটিয়ে ওঠা জটিল এবং চ্যালেঞ্জি। এই ধরনের সমস্যা কাটাতে কী করণীয় চলুন জানা যাক-

আরো পড়ুন : শিশুর কান্না থামানোর সহজ কৌশল

১. প্রাথমিক পদক্ষেপটি হল আমাদের জীবনে সি-পিটিএসডি-র প্রভাব গ্রহণ করা। যখন কেউ নিজের দুর্বলতাগুলো সম্পর্কে জানতে পারবেন তখন এর বিরুদ্ধে লড়াই করার উপায়গুলিও সহজে খুঁজে পাবেন।     

২. আপনার মনে কি নিয়ে দ্বন্দ্ব চলছে তা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন। তাহলে স্বাস্থ্যকর কথোপকথনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। 

৩. নিয়মিত অনুশীলন, স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ, তামাক এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা, কিছু স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে,সি-পিটিএসডি-র প্রভাব কমানো যায়।

৪. একবার যদি নিজেদের দুর্বলতাগুলো জানতে পারেন তাহলে তা মোকাবেলা করা সহজ হবে। 

৫. যারা দীর্ঘ সময় ধরে এ ধরনের মানসিক সমস্যায় ভুগছেন তারা এ সমস্যা থেকে মুক্তি পেতে পেশাদার কারও পরামর্শ নিতে পারেন। এর জন্য প্রয়োজন ধৈর্য, সাহস ও অধ্যবসায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস/ আই.কে.জে/  

স্বাস্থ্য পরামর্শ সি-পিটিএসডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250