শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

পুষ্টিগুণে ভরপুর লাউ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুষ্টিগুণে ও স্বাদে ভরপুর সবজি হলো লাউ। এটি খেলে পেট ঠান্ডা থাকে। হজমের সমস্যা হয় না। শরীরের জন্য খুবই উপকারী এই সবজি দিয়ে নানা রকম রান্না সহজেই রেঁধে ফেলা যায়। 

লাউয়ের পুষ্টিগুণ বেশি থাকলেও এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। ক্যালোরি, কার্বোহাইড্রেট একেবারেই নেই। ফলে ওজন কমানোর জন্য লাউ সেরা।

লাউ দিয়ে যেমন পাতলা ঝোল রেঁধে ফেলা যায় তেমনই পায়েস বানানো যায়। এছাড়া মাছের মাথা দিয়ে লাউ, চিংড়ি দিয়ে লাউ খেতেও দারুণ লাগে। করলার থেকেও পুষ্টিগুণে অনেক এগিয়ে লাউ।

কার্বোহাইড্রেট কম থাকায় এই সবজি শরীরের জন্য খুব ভালো। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে, অন্ত্রের যত্ন নিতে এই সবজি ডায়েটে রাখা আবশ্যক। পাকস্থলী, লিভার পরিষ্কার রাখতে, যেকোনো চর্মরোগ সারিয়ে দিতে এই লাউয়ের ভূমিকা অনস্বীকার্য।

লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখে। এছাড়াও এর মধ্যে কোনো রকম ক্যালোরি নেই ফলে তা হার্টের জন্যেও খুব ভালো। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লাউ জ্বর, জন্ডিস, ডায়াবেটিস, হজমের সমস্যা মেটাতেও ভীষণ রকম উপকারী।

আরো পড়ুন : শীতে তুলসীপাতাতে মিলবে যেসব উপকার

লাউয়ের মধ্যে ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না, অন্ত্র পরিষ্কার থাকে। তাই নিয়ম করে অবশ্যই এই লাউ খান। রোজ একটা করে লাউয়ের সবজি খেলে পেটও অনেক ঠান্ডা থাকবে। অনেকের কম বয়সে মুখে বৃদ্ধের ছাপ পড়ে। সেটা দূর করতেও কাজ করে লাউ।

লাউয়ে পানির পরিমাণ বেশি আর ক্যালোরি একেবারেই নেই। যে কারণে পেট অনেকক্ষণ ভরা থাকে, ক্ষুধা পায় না। ফলে চর্বি গলতে শুরু করে তাড়াতাড়ি। শরীরের ডিটক্সিফিকেশনের জন্য লাউয়ের জুড়ি মেলা ভার। তাই শরীর সুস্থ রাখতে রোজ অবশ্যই নিয়ম করে খান লাউ।

এস/এসি

লাউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250