রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

এআই প্রেমিক-প্রেমিকা থেকে সাবধান!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রেম কখন ও কীভাবে কার জীবনে আসবে তা বলা মুশকিল। তাছাড়া প্রেমে পড়লে মানুষ নাকি অন্ধ হয়ে যায়। আর তাই তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চ্যাটবটের সঙ্গে মানুষের রীতিমতো প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার খবর পাওয়া যাচ্ছে। সেই প্রেমের আগুনে পানি ঢেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মনোবিজ্ঞানী শেরি টার্কল। মানুষকে এআইয়ের প্রেমে পড়ার বিরুদ্ধে সতর্ক করে তিনি জানান, এআই চ্যাটবট শুধু প্রেমের ভান করে। চ্যাটবটের সঙ্গে সম্পর্ক কাল্পনিক হওয়ায় আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

আরো পড়ুন : ৩ মাসে বাংলাদেশের ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

অনলাইন ডেটিং দুনিয়া গত কয়েক বছরে বেশ পরিবর্তিত হয়েছে। ব্যবহারকারীরা ডেটিং অ্যাপ আরও সক্রিয়ভাবে ব্যবহার করছেন। এরই মধ্যে নতুন নতুন এআই চ্যাটবটের আবির্ভাব হচ্ছে। এসব চ্যাটবট এখন নিয়মিত কথা বলার সঙ্গী বা মনের কথা শোনার বড় মাধ্যম। কোনো কোনো চ্যাটবটের সঙ্গে মানুষের রোমান্টিক সম্পর্ক তৈরি হচ্ছে। এ ধরনের সম্পর্ক আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে বলে অনেকই মনে করেন।

মনোবিজ্ঞানী টার্কেল গত কয়েক দশক ধরে মানুষ ও প্রযুক্তির সম্পর্ক নিয়ে গবেষণা করছেন। তার ভাষ্য, এআই চ্যাটবট ও ভার্চ্যুয়াল সঙ্গী সাময়িকভাবে সাহচর্য দিতে পারে। প্রকৃতপক্ষে এআই চ্যাটবটের সহানুভূতির অভাব রয়েছে। এআই চ্যাটবট মানুষের আবেগের দাম দিতে পারে না। এই সম্পর্ক কৃত্রিম। আসলে এসব চ্যাটবট সহানুভূতি বা প্রেমের ভান করে। কোনো মেশিনই আসলে মানুষের প্রতি সহানুভূতিশীল নয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/ আই.কে.জে/


এআই প্রেমিক-প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250