রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

রাতের আকাশে দেখা মিলল ভিন্ন রকম চাঁদ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাতের আকাশে এক অদ্ভুত সুন্দর ঘটনা ঘটল। দেখা মিলল হালকা গোলাপি রঙের চাঁদ। প্রায় প্রতি বছর এপ্রিল মাসেই এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে। একে ‌‘পিঙ্ক মুন’ বলা হয়।

বুধবার  (২৪শে এপ্রিল) সূর্যাস্তের পর ধীরে ধীরে পূর্বাকাশে পিঙ্ক মুনের দেখা মিলে। প্রায় সারাদেশে মেঘ মুক্ত আকাশে অদ্ভুত সুন্দর এই চাঁদের দেখা মিলেছে। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে পিঙ্ক মুনের বিষয়টি গতকালই নিশ্চিত করেছে। মঙ্গলবার বিজ্ঞান জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, বুধবার (২৪শে এপ্রিল) সূর্যাস্তের পর থেকে পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) এ চাঁদ দেখা যাবে।

আরো পড়ুন : আর শেষ হবে না ইন্টারনেট ডেটা, জানুন গোপন কৌশল

এতে বলা হয়, বুধবার (২৪শে এপ্রিল) রাতে পিঙ্ক মুন দেখা যাবে। এ জন্য আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। এ টেলিস্কোপ পর্যবেক্ষণ ক্যাম্পে শিক্ষার্থী ও জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ।

এদিকে নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের প্রোগ্রাম এক্সিকিউটিভ গর্ডন জনসন জানায়, মাসে একবার পূর্ণিমা আসে। ২৪শে এপ্রিল ভোর ৫:১৫ মিনিটে এই চাঁদটি তার পূর্ণিমার পূর্ণ পর্যায়ে ছিল। সেই কারণে অনেকটাই বড় এবং উজ্জ্বল দেখা যায়। 

আকাশে ঝলমলে চাঁদ সাদা রঙের মতোই মনে হয়। কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে পূর্ণিমার সময় এতে গোলাপি, লালচে বা তামাটে রঙের দেখা যায়। এই অস্বাভাবিক রঙের পেছনে আসলে কোনো রহস্য নেই, বরং এটি একটি বৈজ্ঞানিক ঘটনা যা ‌‘রেলেই প্রক্রিয়া’ (Rayleigh scattering) নামে পরিচিত। 

এস/ আই.কে.জে/



‘পিঙ্ক মুন’ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250