রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

মে মাসের ১৫ তারিখ আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এরপর সেখানে পৌছে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে টাইগাররা। যে কারণে আলোচনা-সমালোচনার তীরে ব্যাপকভাবে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া যথেষ্ট অনুশীলন না করে টিম হোটেলে থাকা নিয়েও উঠছে প্রশ্ন।

সে সব প্রশ্নের উত্তর জানালেন তাসকিন আহমেদ। ডালাসে অনুশীলন শেষে বুধবার (৫ই জুন) গণমাধ্যমে এই পেসার বলেন, 'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'

তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'

আরো পড়ুন : যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, 'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।'

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আগে অবশ্য বেশ কিছুটা সময় আছে। ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সূচি বিচারে সবার শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে নিয়ে শঙ্কা আছে। তাসকিন খেলতে পারবেন এই ম্যাচে, এমনটাই আশা ফিজিওর। তবে শরিফুল খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

এস/ আই.কে.জে/

তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250