মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

রাইসি মারা গিয়ে থাকলে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ : মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সিনেটরের ওই পোস্ট দেওয়ার সময় রাইসির নিহত হওয়ার খবর জানায়নি ইরান। সে সময় পর্যন্ত বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ চলছিল। 

ওই পোস্টে রিপাবলিকান সিনেটর রিক লিখেন, ‘রাইসি যদি মারা গিয়ে থাকেন, তবে বলতে হবে, বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিলেন। তাঁকে (রাইসি) কেউ ভালোবাসত না, সম্মান করত না। কেউ তাঁর শূন্যতা অনুভব করবে না।’

আরো পড়ুন: মোহাম্মদ মোখবার কি ইরানের পরবর্তী কান্ডারি? 

রিক আরও লিখেছেন, ‘তিনি যদি মারা গিয়ে থাকেন, তবে আমি সত্যিই আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে।’

বিট্রিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াটজও মনে করেন রাইসির মৃত্যু হয়ে থাকলে ‘পরিত্রাণ’ হয়েছে। সে সময় পর্যন্ত রাইসি নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে দেখা গেছে।’

সূত্র: আল-জাজিরা, বিবিসি 

এইচআ/ আই.কে.জে/


হেলিকপ্টার দুর্ঘটনা রিক স্কট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250