শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শনিবার রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

আরো পড়ুন : যেখানে সূর্য ওঠার আগেই বিক্রি হয় লাখ টাকার নিরাপদ সবজি

এ সময় দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো (বড়) বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি কুয়াশার প্রকোপে মাঝ নদীতে নোঙর করে রাখা হয় বলে জানায় ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

এস/ আই.কে.জে/    

ফেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250