শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ

ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কেৎজিয়েত কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক চাপ ও তুরস্কের কূটনৈতিক তৎপরতায় তার মুক্তি সম্ভব হয়েছে।

আজ শুক্রবার (১০ই অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল থেকে আজ বিকেলে উড্ডয়ন করা একটি ফ্লাইটে খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন। তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে ৬৯২১’ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ইস্তানবুলে অবতরণ করার কথা।

শহিদুল আলমকে সম্প্রতি ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর আটক করে ইসরায়েলি বাহিনী। তাকে আশদদ বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে এবং তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শহিদুল আলমের মুক্তি ও দেশে ফেরাতে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শহিদুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250