শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববারের মধ্যে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে আগামী রোববার (১২ই মার্চ)। কোনো কারণে ওই দিন ফলাফল ঘোষণা করা না হলে তা পরদিন সোমবার প্রকাশ করা হতে পারে। বুয়েটের সিএসই বিভাগের সহায়তায় প্রস্তুত করা হবে ফল।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা হল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

এদিন বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া গণমাধ্যমকে বলেন, দেশের কোনো কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করব।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা, মোট পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩৭৪

তিনি আরও বলেন, এ বছরও ভর্তি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। আবেদনকারীদের মধ্যে ৫৯ শতাংশ ছাত্রী, ৪১ শতাংশ ছাত্র।

এ বছর ছয়টি বেসরকারি মেডিকেল কলেজ কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। এই তালিকায় আছে রাজধানীর উত্তরার আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ, রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ, মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ।

এসকে/ 

ফল প্রকাশ মেডিকেল ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250