শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। ওই আইনজীবী বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ছয় মাস গুম করে রাখা হয়েছিল।

বুধবার (২৫শে সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা।

আরও পড়ুন: প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অভিযোগে আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য।

পরে আইনজীবী সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ২০১৫ সালের ১০ই ফেব্রুয়ারি আমাকে উত্তরা থেকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে ছয় মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে আমাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। এ ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি।

এসি/কেবি

শেখ হাসিনা ট্রাইব্যুনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250